16.6 C
Rajshahi
Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_img

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

অনলাইন ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ‘ওসমান হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি।

এর আগে রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
7 + = 10


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ