চৌডালায় সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনম্যানসহ দুইজন গুরুতর আহত

রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চৌডালা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান মোঃ সেলিম রেজা ও স্থানীয় ইলেকট্রিশিয়ান মোঃ পিয়ারুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গত ৫ অক্টোবর ২০২৫, আনুমানিক দুপুর ৩টার দিকে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রহনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।

আহত স্থানীয় ইলেকট্রিশিয়ান মোঃ পিয়ারুল বিশ্বাসের ডান চোখের ওপর ও নিচে সেলাই দিতে হয়েছে। এছাড়া তার ডান পা ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়ার জখম হয়েছে বলে জানা গেছে। একই দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোঃ সেলিম রেজাও গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও সহযোগিতার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এত গুরুতর দুর্ঘটনার পরও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনো প্রতিনিধি আহতদের সঙ্গে হাসপাতালে যাননি এবং তাদের চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তাও করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি যাতে ব্যাপকভাবে প্রকাশ না পায় সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের প্রশ্ন, একজন কর্মরত লাইনম্যান দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি কেন পাশে ছিলেন না? একই সঙ্গে আহত স্থানীয় ইলেকট্রিশিয়ানের চিকিৎসার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সহায়তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ, সংশ্লিষ্টদের দায়িত্ব এবং আহতদের চিকিৎসা ও সহায়তার বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Discover more from Shadhin Janapad

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
43 − = 42


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ