রাজশাহীর পুঠিয়ায় আবারো সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন শিক্ষক

আকাশ সরকার, নিজস্ব প্রতিনিধিঃ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে, শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুলে যাবার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। হঠাৎ রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ড্রাম ট্রাক সজরে ধাক্কা দিয়ে টেনে হেসে নিয়ে যায় এ সময় ঘটনাস্থলেই শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাক উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় চাকরি করতেন। প্রায় ২০ বছর যাবত বেতনবিহীন চাকরি করতেন। কিছুদিন আগে তার বেতনের অনুমোদন হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, ওই শিক্ষক রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। অথচ ড্রাম ট্রাক এসে তার গায়ের উপর তুলে দিয়ে পিষে দিয়ে চলে যায়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী বলেন, ঘটনা শুনতে পেয়ে আমরা দ্রুত ঘটরস্থলে আসি এবং প্লাস্টিকে উদ্ধার করি। ঘাতক গাড়িটিকে আমরা আটক করতে পারিনি, তবে আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


Discover more from Shadhin Janapad

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
99 − = 96


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ