কাটাখালী পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী রুবেল আলী

উজ্জ্বল আলী, নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাটাখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক এবং ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রুবেল আলী।

এক শুভেচ্ছা বার্তায় রুবেল আলী বলেন, “পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর।”

তিনি আরও উল্লেখ করেন যে, তিনি আসন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এবং এই লক্ষে এলাকার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। তিনি জানান, নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন।

পবিত্র এই খুশির দিনে তিনি সমাজের বিত্তবানদের পাশাপাশি সাধারণ মানুষকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


Discover more from Shadhin Janapad

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
+ 6 = 12


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ