22 C
Rajshahi
Tuesday, January 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

সারাদেশে বিদ্রোহীদের বহিষ্কার করলো বিএনপি

অনলাইন ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কঠোর অবস্থানে গেছে বিএনপি। ভোটের মাঠে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নেতাসহ সারা দেশের ৫৯ জন নেতাকে একসাথে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী স্থানীয় নেতারাও রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর একই কারণে আরও ১১ জনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পরবর্তীতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিএনপি।

বিভাগ অনুযায়ী বহিষ্কৃত ৫৯ নেতার তালিকা নিচে বিস্তারিত দেওয়া হলো:

📍 রংপুর বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
দিনাজপুর-২আ ন ম বজলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ও উপদেষ্টা, বিরল উপজেলা বিএনপি।
দিনাজপুর-৫এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
নীলফামারী-৪রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।
📍 রাজশাহী বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
নওগাঁ-৩পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি।
নাটোর-১তাইফুল ইসলাম টিপু, সহ-দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
নাটোর-১ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য, নাটোর জেলা বিএনপি।
নাটোর-৩দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি।
রাজশাহী-৫ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি।
রাজশাহী-৫ব্যারিস্টার রেজাউল করিম, সহ-সভাপতি, লন্ডন জিয়া পরিষদ।
১০পাবনা-৩কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
১১পাবনা-৪জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও সাবেক সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি।
📍 খুলনা বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
১২কুষ্টিয়া-১নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি।
১৩নড়াইল-২মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি।
১৪যশোর-৫অ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা বিএনপি।
১৫সাতক্ষীরা-৩ডা. শহীদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
১৬বাগেরহাট-১ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি।
১৭বাগেরহাট-৪খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি।
📍 বরিশাল বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
১৮বরিশাল-১আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি।
১৯পিরোজপুর-২মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য।
📍 ঢাকা বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
২০নারায়ণগঞ্জ-১মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২১নারায়ণগঞ্জ-২আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
২২নারায়ণগঞ্জ-৩অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য, জাতীয় নিবার্হী কমিটি বিএনপি।
২৩টাঙ্গাইল-১অ্যাড. মোহাম্মাদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
২৪টাঙ্গাইল-৩লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন।
২৫টাঙ্গাইল-৫অ্যাড. ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি।
২৬নরসিংদী-৫মো. জামাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
২৭মুন্সিগঞ্জ-১মুমিন আলী, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
২৮মুন্সিগঞ্জ-৩মহিউদ্দিন, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
📍 ময়মনসিংহ বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
২৯কিশোরগঞ্জ-১রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা।
৩০কিশোরগঞ্জ-৫শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি।
৩১ময়মনসিংহ-১সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা বিএনপি।
৩২ময়মনসিংহ-১০এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
৩৩ময়মনসিংহ-১১মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি।
৩৪নেত্রকোনা-৩দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি।
৩৫শেরপুর-৩মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি।
📍 ফরিদপুর বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
৩৬মাদারিপুর-১লাভলু সিদ্দিকী, যুগ্ম-আহবায়ক, মাদারিপুর জেলা বিএনপি।
৩৭মাদারিপুর-১কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি।
৩৮মাদারিপুর-২মিল্টন বৈদ্য, সদস্য, মাদারিপুর জেলা বিএনপি।
৩৯রাজবাড়ী-২নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
৪০গোপালগঞ্জ-২এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি।
৪১গোপালগঞ্জ-২সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি।
৪২গোপালগঞ্জ-৩অ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।
📍 সিলেট বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
৪৩সুনামগঞ্জ-৩আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
৪৪সুনামগঞ্জ-৪দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি।
৪৫সিলেট-৫মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত), সিলেট জেলা বিএনপি।
৪৬মৌলভীবাজার-৪মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি।
৪৭হবিগঞ্জ-১শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
📍 কুমিল্লা বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
৪৮ব্রাক্ষ্মণবাড়িয়া-১অ্যাড. কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি, জেলা বিএনপি।
৪৯ব্রাক্ষ্মণবাড়িয়া-৫কাজী নাজমুল হোসেন তাপস, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
৫০ব্রাক্ষ্মণবাড়িয়া-৬কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য।
৫১কুমিল্লা-২ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ।
৫২কুমিল্লা-৭আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি।
৫৩চাঁদপুর-৪এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
📍 চট্টগ্রাম বিভাগ
ক্রমিকনির্বাচনী এলাকানাম ও পদবী
৫৪চট্টগ্রাম-১৪অ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
৫৫চট্টগ্রাম-১৪শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
৫৬চট্টগ্রাম-১৬লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
৫৭নোয়াখালী-২কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি।
৫৮নোয়াখালী-৬প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য।
৫৯নোয়াখালী-৬ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি।


Discover more from Shadhin Janapad

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
− 2 = 2


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ