
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রেলপথে আসা শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ বাস ট্রিপের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৮ ও ২৯ মার্চ এই বিশেষ সেবা প্রদান করা হবে।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কখন এবং কোথা থেকে মিলবে এই বাস:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলো রাজশাহী রেল স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকেই বাসগুলো সরাসরি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন স্টেশনে পৌঁছানোর ঠিক ১৫ মিনিট পর বাসগুলো স্টেশন চত্বর থেকে যাত্রা শুরু করবে।
যেসব ট্রেনের যাত্রীরা এই সুবিধা পাবেন:
রাজশাহী রেলস্টেশনে আসা নিচের ট্রেনগুলোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে:
- পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস
- বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস
- ঢালারচর, কপোতাক্ষ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস
- বাংলাবান্ধা ও তিতুমীর এক্সপ্রেস
- সাগরদাঁড়ী, মধুমতি ও বরেন্দ্র এক্সপ্রেস
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Discover more from Shadhin Janapad
Subscribe to get the latest posts sent to your email.


