
ছুটির দিনেও বিশ্রামে না থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টার পর তিনি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন।
কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী তাঁর দপ্তরের বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। এই সভায় দাপ্তরিক কাজের গতিশীলতা ও অধীনস্থ দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
দাপ্তরিক কাজ শেষে বিকেলে তাঁর একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগ দেবেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।