22.6 C
Rajshahi
Friday, January 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কারও পিঠের চামড়া থাকবে না: রাবি ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “একটি দায়িত্বশীল দলের ছাত্রনেতা হিসেবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য ধারণ করে আছি। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে কারও পিঠের চামড়া থাকবে না।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার রাকসু জিএস সালাউদ্দিন আম্মার কর্তৃক ছিঁড়ে ফেলার প্রতিবাদে এই মানববন্ধনের ডাক দেয় শাখা ছাত্রদল। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের হাতে ‘আমি আম্মার, আমি মানসিকভাবে অসুস্থ’ এবং ‘আমার মানসিক চিকিৎসা দরকার’ সংবলিত বিভিন্ন ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, “আপনারা দ্রুত এই উন্মাদের চিকিৎসা নিশ্চিত করুন। যদি এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তবে ধরে নেব প্রশাসনের নির্দেশেই এই ব্যানার ছেঁড়া হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, বর্তমান উপাচার্য ও প্রশাসনের মদতেই সালাউদ্দিন আম্মার এ ধরনের ‘উন্মাদনা’ ছড়াচ্ছেন।

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ কঠোর সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের এই ‘পাগলা কুত্তার’ কামড় থেকে রক্ষা করতে তাকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হোক, অন্যথায় ছাত্রদলই তাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো ক্যাম্পাস থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে।

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তারেক রহমানের অভিনন্দন ব্যানারটি সালাউদ্দিন আম্মার নিজ হাতে খুলে ফেললে ক্যাম্পাসে এই উত্তেজনার সৃষ্টি হয়।


Discover more from Shadhin Janapad

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Math Captcha
51 − 47 =


কোরআনের বাণী

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বশেষ সংবাদ